গাজীপুরে হত্যার দায়ে চারজনের ফাঁসি

প্রকাশিত: February 6, 2018 | সময়: 12:55 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশার মালিককে হত্যার দায়ে চারজনকে ফাঁসি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা আদালতের বিচারক একে এম এনামুল হক এ রায় দেন।

গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, রায় ঘোষণা সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া এক আসামি পলাতক রয়েছে।