মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়ার অভিষেক ১১ ফেব্রুয়ারি

প্রকাশিত: February 7, 2018 | সময়: 1:30 pm

বিনোদন ডেস্ক ॥

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মাধ্যমে তারকাখ্যাতি পেয়েছেন জেসিয়া ইসলাম। শুধু তাই নয়, সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে তিনি লালসবুজের পতাকা উড়িয়ে দেশে ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। দেশে ফিরে মন দিয়েছিলেন পড়াশোনায়। বলেছিলেন, সুযোগ হলে কাজ করবেন সিনেমায়। না, এখনো সিনেমায় অভিনয়ের সুযোগ আসেনি তার। এর আগেই একটি ধারাবাহিক নাটকে ও একটি একক নাটকে অভিনয় করেছেন।

ধারাবাহিক নাটকটির মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই সুন্দরীর। ‘ব্যাচেলর ডটকম’ নামের ধারাবাহিক নাটকে ৪১ পর্ব থেকে যুক্ত হয়েছেন তিনি। নাটকটির রচয়িতা ও নির্মাতা ইফতেখার শুভ জানালেন

একুশে টিভিতে সপ্তাহের শনি, রবি, সোমবার রাত সাড়ে ৮টায় প্রচার হয় নাটকটি। ৪১ তম পর্বটি প্রচার হবে হবে ১১ ফেব্রুয়ারি। যেখানে প্রথমবারের মতো জেসিয়ার অভিনয় দেখবেন দর্শক।

ব্যাচেলর ডটকমে যুক্ত হওয়া প্রসঙ্গে জেসিয়া ইসলাম বলেন, ‘এ নাটকের গল্প বেশ মজার। তাই রাজি হয়েছি। এখানে আমার প্রবেশ ঘটবে নতুন ব্যাচেলর হিসেবে। প্রথমবারের মতো অভিনয় করেছি। এ নিয়ে অনেক এক্সাইটেড আমি। আশা করি আমার অভিনয়ও সবার ভালো লাগবে।’

প্রসঙ্গত, ইফতেখার শুভ পরিচালিত ধারাবাহিক ব্যাচেলর ডটকমের বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন ছোটপর্দার এক ঝাঁক তারকা। আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নিলয় আলমগীর, জোভান, নাদিয়া, আইরিন, তানিয়া বৃষ্টি, সিদ্দিক, মীম, বাঁধন, ফারুখ আহমেদ, আহমেদ রুবেল, বড়দা মিঠু, কাজী উজ্জল, তুলনা আল হারুন, ফারজানা রিক্তা।