আদালতের উদ্দেশে রাজপথে নেমেছন বিএনপির শীর্ষ নেতারা

প্রকাশিত: February 8, 2018 | সময়: 1:51 pm

স্টাফ রিপোর্টার ॥
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে ঘিরে আদালেতের উদ্দেশে রাজপথে নেমেছেন বিএনপির শীর্ষ নেতারা।

এর মধ্যে রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকন, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ আরও অনেকে।

এর আগে তারা সকাল থেকেই রাজধানীর নয়া পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছিলেন।

এদিকে বকশীবাজার আদালতে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর হেয়ার রোডে এসে পৌঁছানোর আগেই বিপুল সংখ্যক নেতাকর্মী এসে যোগ দেয়। পুলিশ এসময় বিএনপির নেতা কর্মীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিএনপির কর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এ সময় পুলিশ ১০-১২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর কাকরাইল মোড়ে পুলিশ বক্সে ভাঙচুর করে বিএনপি কর্মীরা।