প্রহসনমূলক নির্বাচনে যাবে না বিএনপি: নজরুল ইসলাম

প্রকাশিত: February 28, 2018 | সময়: 2:09 pm

স্টাফ রিপোর্টার ॥
বিএনপির স্থায়ী কমিটির সদ্যস নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি বেগম জিয়াকে মুক্ত করে তারেক জিয়ার নেতৃত্বে নির্বাচন যাবে। তবে কোনো প্রহসনমূলক নির্বাচনে নয়।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, স্বৈরাচার লড়াইয়ে অপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আজ যারা গণতন্ত্রের শত্রু তারা খালেদা জিয়াকে শত্রু বলে মনে করছে। তাই তাঁকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হয়েছে। অন্যায়ভাবে কখনো রাজনীতিবিদদের হয়রানি করে জনপ্রিয়তা কমানো যায় না।

তিনি আরও বলেন, বেগম জিয়াকে মানসিকভাবে টর্চার করে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। বেগম জিয়ার কষ্ট হচ্ছে, তবে রাজনৈতিক জিয়ার কোন ক্ষতি করতে পারেনি বলে তার দাবি।

বিএনপি নেতা বলেন,একজন সাধারণ নাগরিকের অধিকার তার ওপর আনিত অভিযোগ আদালতে পড়ে শুনানো হবে, কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে তা করা হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়ার ‘জিয়া অরফানেজ ট্রাষ্ট’ দুর্নীতি মামলার ৩২ জন সাক্ষীর মধ্যে একজন অভিযোগ করেছেন মাত্র। যিনি অভিযোগ করেছেন তাকেই তদন্তকারী কর্মকর্তা করা হয়েছে।