গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, ২৯ নারী-পুরুষ আটক

প্রকাশিত: March 11, 2018 | সময়: 1:08 pm

স্টাফ রিপোর্টার ।।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় আটটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ২৯জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ মার্চ) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুর অর রশিদের নির্দেশে চান্দানা চৌরাস্তা এলাকার আবাসিক হোটেলগুলোতে অভিযান চলানো হয়। এসময় অসাামাজিক কার্যকলাপের দায়ে হোটেল থেকে ১২জন পুরুষ ও ১৭জন নারীকে আটক করা হয়।

হোটেলগুলো হলো- দক্ষিণ বাংলা, রোজ গার্ডেন, ময়নামতি, রাজধানী, নিউ রাজধানী, রাজমনি, এশিয়া ও বিলাশ আবাসিক হোটেল।

এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই জাকির হোসেন।