বিনোদন ডেস্ক ॥ ভারতের প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরীয়া রায় বচ্চনকে বলিউডের বেশ কয়েকজন বড়মাপের পরিচালক ও প্রযোজক অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রুপালী পর্দায় ফিরিয়ে আনার । এতো দিনে মনে হচ্ছে তাদের এ চেষ্টা সফল হতে যাচ্ছে ।
সম্প্রতি শোনা যাচ্ছে প্রযোজক গৌরাঙ্গ দোশীর হাত ধরেই নাকি ঐশ্বরীয়া আবার রুপালী পর্দায় ফিরে আসছেন, ছবির নাম “হ্যাপী এ্যনিভারসিটি” । আর এই ছবিতে ঐশ্বরীয়ার সঙ্গে থাকছেন স্বামী অভিষেক বচ্চন ।
এই ছবিতে ঐশ্বরীয়া আর অভিষেকে স্বামী স্ত্রীর চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে, এই ছবির স্লোগানটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ‘নো ওয়ান ডায়েজ ভার্জিনৃ’ ।
এই ছবির পরিচালনা করবেন প্রখ্যাত অ্যাড ফিল্ম মেকার প্রহাদ কাকড়, প্রায় ২০ বছর আগে প্রহাদ ঐশ্বরীয়া আর আমির খানকে নিয়ে সেই বিখ্যাত পেপসির অ্যাড বানিয়েছেলেন ।
ঐশ্বরীয়া রায় বচ্চন ইতিমধ্যেই ঘড়ি ধরে জিমে ওয়ার্ক আউট করছেন । কারণ এই ছবিতে আরাধ্যার মাকে হট আর সেক্সি লাগতে হবে । ঠিক ধুম ২ এর মতো ।
৬৫ কোটি টাকা বাজেটের আগামী বছরের প্রথম দিকে এই ছবির শ্যুটিং শুরু হবে।

