প্রাথমিকেও থাকছে না এমসিকিউ

প্রকাশিত: April 3, 2018 | সময়: 12:45 pm

স্টাফ রিপোর্টার ॥

চলতি বছর থেকে পঞ্চম শ্রেণির (পিইসি) ও ইবতেদায়ী পরীক্ষায় নৈব্যক্তিক (এমসিকিউ) প্রশ্ন থাকছে না। তার বদলে সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে পঞ্চম শ্রেণির বৃত্তির ফলাফল প্রকাশের পর মন্ত্রী এ তথ্য জানান।