গাজীপুর অফিসার্স ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: May 27, 2018 | সময়: 8:13 pm

মোহাম্মদ মনজুরুল হক গাজী ॥
গাজীপুর :গাজীপুরের কৃতি সন্তানদের সংগঠন গাজীপুর অফিসার্স ফোরাম এর ইফতার ও দোয়া মাহফিল ২০১৮ গতকাল ২৬ মে , শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ গণপূর্ত ভবনের গণপূর্ত অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ।
গাজীপুর অফিসার্স ফোরামের সভাপতি সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং ফোরামের শিক্ষা , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহফুজুর রহমান আল-মামুন পিপিএম এর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে সুচনা বক্তব্য প্রদান করেন ফোরামের সাধারণ সম্পাদক অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক। অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের সহসভাপতি বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. মঞ্জুর কাদের খাঁন পিপিএম, সহসভাপতি প্রকৌশলী মো. মোজাম্মেল হক, সহ সভাপতি গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী একেএম মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান প্রমুখ। সভাপতি মো. সিরাজুল ইসলাম গাজীপুর অফিসার্স ফোরামের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। আলোচনার শেষ পর্যায়ে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য ও দোয়া পরিচালনা করেন ফোরামের সদস্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক ড. হোসাইন মাহমুদ ফারুক। গাজীপুর অফিসার্স ফোরাম কর্তৃক আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে ঢাকা, গাজীপুর ও পার্শ্ববর্তী জেলাগুলোতে কর্মরত গাজীপুরের বিপুল সংখ্যক সরকারী ও বেসরকারী অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।