আন্তর্জাতিক ডেস্ক ॥
বিভিন্ন সময় যৌন কেলেঙ্কারিতে নানা দুর্ঘটনা ঘটেগেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। বিশ্বব্যাপী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি এখন নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ১৯৯০সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধেও যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। এবার আর কেউ নন, দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্লিনটনের সাথে হোয়াইট হাউজের শিক্ষানবীস ও অন্যতম টিভি ব্যক্তিত্ব মনিকা সেমিলি লিউইন্সকির সাথে যৌন কেলেঙ্কারির জেরে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে তার বিরুদ্ধে অভিশংসন তথা অনাস্থা ভোট হয়েছিল। এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। তার বিরুদ্ধে একাধিক নারীর সাথে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় আবারো সেই ঐতিহাসিক প্রশ্ন ‘তার বিরুদ্ধেও কি অভিশংসন তথা অনাস্থা ভোট হবে?’
ট্রাম্পের যৌন কেলেঙ্কারির অন্যতম অভিযোগকারী পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলস। তিনি ট্রাম্পের সাবেক প্রেমিকা যাকে দুজনের মধ্যেকার সম্পর্কের ব্যাপারে মুখ না খুলতে ঘুষও দেয়া হয়েছিল বলে ড্যানিয়েলস অভিযোগ করেছে। ক্লিনটন ছাড় পায়নি তাহলে কি ট্রাম্পের বিরুদ্ধেও অভিশংসন ভোটের আয়োজন হবে?
ড্যানিয়েলসের সাথে ২০১৬সালে ট্রাম্পে যৌন সম্পর্কের জেরে ইতোমধ্যেই একটি মামলা আদালতে চলমান আছে। ট্রাম্পের সাথে অবৈধ সম্পর্ক প্রমাণ হলে হয়তো তাকেও অভিশংসনের মুখোমুখি হতে হবে। যদিও তিনি বরাবরই তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র: আমাদের সময়, বিবিসি

