মাসুদ পারভেজ চৌধুরী, কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার পাবুর দাইবাড়ী চৌরাস্তা এলাকা থেকে ১৯ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কাপাসিয়া থানা পুলিশ জানায়, উপজেলার পাবুর গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শামীম খান (২৯)কে পাবুর ডেনম পোল্টি ফিডের সামনে থেকে ১৯ পিচ ইয়াবাসহ আটক করে। আটকের সত্যতা স্বীকার করে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মো: দুলাল মিয়া বাংলাভূমিকে বলেন, ১৯ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা {নং-৩০ (৫)১৮} দায়ের করা হয়। আর মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

