বিআরটিসির ঈদ স্পেশাল বাসের টিকিট বিক্রি শুরু ৫ জুন

প্রকাশিত: June 4, 2018 | সময়: 1:14 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঈদ স্পেশাল সার্ভিসের আগাম টিকিট বিক্রি শুরু হবে ৫ জুন। স্পেশাল সার্ভিসে এবার থাকছে ৯০৪টি বাস।

জরুরি প্রয়োজন মেটাতে ৫৪টি বাস স্ট্যান্ডবাই থাকবে ঢাকার বিভিন্ন স্থানে।

আসন্ন ঈদে যাত্রী পরিবহনে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিসসহ অন্য প্রস্তুতি নিয়ে কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে সভা শেষে এ সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৪ জুন) সকালে মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে এ সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।