বিনোদন ডেস্ক ॥ হলিউডের সর্বাধিক আলোচিত তারকা টম ক্রুজ ও তার সাবেক স্ত্রী কেটি হোমস। বিচ্ছেদের পরও তারা আলোচিত, সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন কেটি নিজেদের বিবাহ বিচ্ছেদের বর্ষপূর্তি পালন করতে চাচ্ছেন তিনি!
ঠিক এমন সময়ই সাবেক স্ত্রীকে পুনরায় ফিরে আসার জন্য ভালোবাসার আবেগমিশ্রিত একটি চিঠি দিলেন টম ক্রুজ। নিজেদের সামান্য ভুল বোঝাবুঝিতে বিবাহ বিচ্ছেদের মতো একটি সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি বলে মনে করেন ক্রুজ।
কন্টাক মিউজিক সুত্রে জানা যায়, ৫০ বছর বয়সী ক্রুজ যে কোনোমূল্যে কেটিকে ফিরে পেতে চান। তিনি চান পুরনো দিনের ভুলগুলো শুধরে আগের সেই সুন্দর জীবনে ফিরে যেতে। চলতি মাসের মধ্যেই কেটিকে ফিরিয়ে আনতে চান ক্রুজ।
ক্রুজ মনে করেন, কেটিই তার জীবনের সত্যিকারের ভালোবাসা ও জীবনসঙ্গী। আর সাত বছর বয়সী মেয়ে সুরিকে ছেড়ে থাকতেও তার খুব কষ্ট হয়। আর ভক্তদেরও চাওয়া— ক্রজ-কেটি দম্পতির পুনর্মিলন।
৩ জুলাই মিশন ইম্পসিবল খ্যাত টম ক্রুজের জন্মদিন। এই দিনটিতে স্বামীর এই ডাকে কেটি সাড়া দেন কিনা এখন সেটিই দেখার অপেক্ষা!

