বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা: কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছেচরা পিকুরিয়া রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন নামের একব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তার বিরুদ্ধে থানায় ১৫ মামলা রয়েছে।
শুক্রবার (০৮ জুন) দিনগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, গুলি, শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সূত্র:

