কাপাসিয়া ব্যুরো অফিস ॥
গাজীপুর: গাজীপুরে কাপাসিয়া সাফাইশ্রী নদীর পাড় ব্রিক ফিল্ড মাঠে ১১ জুন বিকালে কাপাসিয়া উপজেলা ছাত্রদল এর আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৩৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ন কবির সরকার। সাধারণ সম্পাদক জুনায়েত হুসেন লিয়নের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহ ছেলে রিয়াজুল হান্নান। কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয়তাবাদী দল সহ-সভাপতি খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডেইজি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাপাসিয়া উপজেলা সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন সেলিম, যুবদল সভাপতি সারোয়ার হোসেন, যুবদল নেতা বুলু, যুবদল নেতা সোহাগ বেপারী, সেচ্ছাসেবক দল সভাপতি মনির হোসেন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিশির, ছাত্রদল নেতা সাকি, সেচ্ছাসেবকদল নেতা টিপু ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

