কাপাসিয়ার মিয়ার বাজার থেকে তরুন রাস্তার বেহালদশা

প্রকাশিত: June 20, 2018 | সময়: 7:20 pm

মাসুদ পারভেজ চৌধুরী
কাপাসিয়া ব্যুরো অফিস ॥
গাজীপুর: কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের মৈশন মিয়ার বাজার থেকে তরুন রাস্তাটি প্রায় একযুগের ও বেশি সময়ের আগে কাচা রাস্তা থেকে পাকা রাস্তায় উন্নত করা হয় মিয়ার বাজার টু তরুন রাস্তাটি।
এই রাস্তা দিয়ে প্রতি দিন মৈশন, সরসপুর, তরুন, পেওরাইট, এলাকার কয়েক হাজার মানুষ ও ছাত্র-ছাত্রী যাতায়াত করে, কিন্তু খুব নিন্মমানের জিনিস দিয়ে রাস্তাটি তৈরি করার ফলে কিছু দিন না যেতেই রাস্তার বিভিন্ন অংশে বেশ বড় বড় গর্ত তৈরি হয় একটু বৃষ্টি হলে রাস্তার মাঝে পানি জমে থাকে। আর এই রাস্তার পাশেই আছে একটি উচ্চ বিদ্যালয় ও আরেকটি সরকারি প্রাইমারী স্কুল, একটি কমিউনিটি ক্লিনিক, একটি বাজার বিভিন্ন জায়গায় রাস্তা নষ্ট হবার ফলে রাস্তার পাশে বিদ্যালয়ে আসতে ছাত্র-ছাত্রীদের নানা রকম সমস্যা পড়তে হয়।
বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক জন ছাত্র দৈনিক বাংলাভূমিকে বলেন, রাস্তার গর্তের ভিতর পা পিছলে পরে তার পা মজকে যায়। আরো বলেন, আপনারা একটু লেখা লেখি করে কর্তৃপক্ষের নজরে এনে আমাদের এই রাস্তাটা মেরামতের ব্যবস্থা করে দেন; তাহলে আমরা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সময়মত বিদ্যালয়ে আসতে পারব।
মিয়ারবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলি হুসেন চৌধুরী বলেন, রাস্তাটার অবস্থা খুবই খারাপ দূর দুরান্ত থেকে মানুষ বাজারে আসবে তাও পারেনা এখন আম কাঠালের সিজন মানুষ বাজারে আসবে তা বিক্রি করতে কিন্তু রাস্তা ভাল না দেখে মানুষ অন্যরাস্তা দিয়ে ত্রিমোহনী বাজারে চলে যায়। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার আবেদন থাকবে এই রাস্তাটা যেন পুনরায় মেরামত করা হয়।