ঝিনাইদহে ২ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: June 21, 2018 | সময়: 11:12 am

জেলা প্রতিনিধি ॥
ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুন) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের যদুবক্সের ছেলে রিপন হোসেন (২৩) ও বিশারদ আলীর ছেলে আওয়াল হোসেন (২২)।

হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুজ্জামান জানান, সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে একটি মাঠে দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।