আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকালে কাপাসিয়ায় সরকারি আইনি সহায়তা কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে নির্বাহী অফিসার মাকছুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ এ, কে, এম, এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ এম, এল, বি মেছবাহ উদ্দিন আহমেদ, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১, মোঃ ইকবাল হোসেন, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও সিনিয়র সহকারী জজ ইসমেত জিহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, সার্কেল এএসপি (কালীগঞ্জ) পঙ্কজ দত্ত প্রমুখ।
অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের বিনা টাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় সচেতনতামূলক সেমিনারে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আদালতের পিপি অ্যাড. হারিছ উদ্দিন, জিপি অ্যাড. আমজাদ হোসেন, গাজীপুর জেলা বারের সভাপতি আঃ রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ শাহ্জাহানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইনজীবী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

