বাইজিদ আহাম্মেদ ॥
পলাশ প্রতিনিধি
নরসিংদী: দৈনিক নয়াদিগন্ত পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি নূরে-আলম রনিকে আহ্বায়ক ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি মোঃ আল-আমিন মিয়াকে সদস্য সচিব করে রিপোটার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে পলাশ উপজেলা সংবাদ সংস্থার অফিসে সকল সদস্যদের সম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এসময় সকল সদস্যদের সম্মতিক্রমে সংবাদ সংস্থার নাম পরিবর্তন করে উপজেলা রিপোর্টার্স ক্লাব করা হয়। সভায় উপস্থিত ছিলেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি তারেক পাঠান, দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রতিনিধি বায়েজিদ আহম্মেদ, ৭১ নিউজ টিভির প্রতিনিধি আল-আমিন মুন্সি, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মোবারক হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি মুঞ্জুর হোসেন খান, দৈনিক ডেসটিনির প্রতিনিধি নূর মোহাম্মদ, নরসিংদীর কাগজ পত্রিকার সাইফুল ইসলাম, আন্দোলন ৭১ টিভির নূরনবী সানি প্রমুখ। আগামী ১০ দিনের মধ্যে রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

