মো. আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো অফিস ॥
গাজীপুর: কালীগঞ্জ থানা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন মিলন মেম্বার ও ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ৪২ জন বিএনপি’র নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত শুক্রবার রাত এগোরটায় কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির বাসভবনে প্রতিমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
আওয়ামী লীগে যোগদান করে কালীগঞ্জ থানা বিএনপির সদস্য মোশারফ হোসেন মিলন মেম্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি কালীগঞ্জকে মডেল হিসেবে গড়ে তুলেছেন। তাদের কাজে ও দলের কর্মীদের প্রতি তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। সেই জন্য জীবনের বাকি সময় আওয়ামী লীগের কর্মী হিসেবে থাকতে চাই।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যকলাপ ও আইন শৃঙ্খলার উন্নয়নের প্রতি সন্তুষ্ট হয়ে বিএনপির অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করছেন। বিএনপির কোনো কাজই ভালো না। যদি তাদের কাজ দেশের জন্য ও দেশের মানুষের জন্য হতো তবে তাদের দলের নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিতো না।
চৈতরপাড়া ও দেওপাড়া এলাকার বিএনপি থেকে আওয়ামী লীগে যারা যোগদান করেছেন তারা হলেন-আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, আক্তার হোসেন, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আলমগীর, দেলোয়ার (২), জাবেদ হোসেন, আমিনুল হক, মোশারফ হোসেন।
যুবদল থেকে যারা যোগদান করেছেন তারা হলেন-জাকারিয়া, তাইজুল, রিপন, রায়হান, সোহেল, জাহাঙ্গীর, মোফাজ্জল, মজনু মিয়া, মাসুম, জোবায়ের আহমেদ, ইমন মিয়া, রিপন(২), জাবেদ, সৈকত, সোলায়মান, সাকিল, জনি, তাইজুল ইসলাম, আশাদুল, সাব্বির, মো. আলিম, আলমগীর, ইউসুফ, মেহেদী, বোরহান, রতন মিয়াসহ আরো কয়েকজন।
এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন শুক্কুর, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু অমিত, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি তানভীর মোল্লাসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

