মাসুদ পারভেজ চৌধুরী
কাপাসিয়া ব্যুরো অফিস ॥
গাজীপুর: মঙ্গলবার দিবাগত রাতে ইয়াবা ব্যবসায়ী মোঃ সামিম (৩২)কে ৫২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে কাপাসিয়া থানা পুলিশ। আটকের পর মাদকদ্রব্য আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করে।
এ দিকে গত ১ জুলাই নলগাও থেকে ইয়াবা ব্যবসায়ি একাধিক ডাকাতি মামলার আসামি শফিকুল ইসলাম পারভেজ (৩৩)কে ১০৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে থানা পুলিশ।
এবিষয়ে কাপাসিয়া থানার এসআই দুলাল মিয়া বাংলাভূমি’কে জানান, কাপাসিয়ার বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে বেশ কয়েক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

