স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বিএনপির চেয়ারর্পাসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান এর মুক্তির দাবীতে জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১০টায় গাজীপুর চান্দনা-চৌরাস্তায় একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ বাচ্চু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি পারভেজ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ রফিক, হালিম সিকদার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, কালিয়াকৈর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তপন খান, যুবদল নেতা মুনসুর আহম্মেদ, নজরুল ইসলাম, সজল আহম্মেদ, বিল্লাল হোসেন, সেলিম উল্লাহ, মিজানুর রহমান, ইউপি সদস্য যুবদল নেতা রমজান আলী, যুবদল নেতা নাজিম সরকার, আরিফ হোসেন, মোঃ হানিফ প্রমুখ।

