বাংলাভূমি ডেস্ক ॥
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী আজ রাতে ঢাকায় আসছেন।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পকর্ আরও জোরদার করার লক্ষ্যেই তার এ সফর। শনিবার রাতে তিনি ঢাকায় আসলেও তার আনুষ্ঠানিক সফর শুরু হবে রোববার থেকে।
এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর নেতৃত্বে যুক্তরাজ্যের রেল কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছিল।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পকর্ জোরদারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পালাের্মন্ট সদস্য রুশনারা আলী ২০১২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে নিয়োগ পান। গত বছর তিনি টানা তৃতীয় মেয়াদে ব্রিটিশ পালাের্মন্ট সদস্য নিবাির্চত হন। সূত্র: যায়যায়দিন

