সাউথ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় ১১ ট্যাক্সি চালক নিহত

প্রকাশিত: July 23, 2018 | সময়: 10:08 am

আন্তর্জাতিক ডেস্ক ॥
সাউথ আফ্রিকায় সহকর্মীর দাফন শেষে ফেরার পথে ১১ ট্যাক্সি চালককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। গুরুতর আহত আরও ৪ জন। রোববার, জোহানেসবার্গ শহরে এ ঘটনা ঘটেছে।

হতাহতরা গাউটেং প্রদেশের ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সদস্য। একটি মিনিবাসে করে মৃত সহকর্মীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফিরছিলেন তারা। পথে তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় বন্দুকধারীরা। হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

কি কারণে হামলা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। সাউথ আফ্রিকায় পরিবহন সেবায় মিনিবাস বেশ জনপ্রিয়। লাভজনক রুটগুলোর দখল নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে দেশটিতে। সূত্র: Independent Television