‘আশিক বানায়া আপনে’র তনুশ্রী এখন!

প্রকাশিত: July 25, 2018 | সময়: 9:51 am

বিনোদন ডেস্ক ॥

তনুশ্রী দত্তের জন্ম এক বাঙালি হিন্দু পরিবারে। ২০০৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়াতে সেরা সুন্দরী নির্বাচিত হন তনুশ্রী। তিনি আলোচিত ও ব্যাপকভাবে পরিচিতি পান ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিক বানায়ে আপনে’ চলচ্চিত্রে মাধ্যমে।

এই ছবির সাফল্যের পর আরো বেশ কিছু হিন্দি ছবিতে ধারাবাহিকভাবে কাজ করেন তিনি। তবে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাপার্টমেন্ট’ চলচ্চিত্রের পরে আর কোনো ছবিতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

বর্তমানে তনুশ্রীর বেশ কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। অনেকেই তাঁকে দেখে চিনতেও পারেন, আবার নাও পারেন। তবে এখনকার তনুশ্রীকে দেখলে অনেকেই হয়তো অবাক হবেন।