স্পোর্টস ডেস্ক ॥
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৮ রান।
কিন্তু মোসাদ্দেক ও মাশরাফি তুলতে পেরেছেন মাত্র ৪ রান।ফলে ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হল টাইগারদের। বৃথা গেল মুশফিকুর রহিমের ৬৮ রানের লড়াকু ইনিংসটি।

