নারী-পুরুষের সমতা না হলে দেশকে উন্নয়ন করা যাবে না: চুমকি এমপি

প্রকাশিত: July 28, 2018 | সময়: 9:50 pm

মো. আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, নারী-পুরুষের সমতা না হলে দেশকে উন্নয়ন করা যাবে না। মা-বোন স্ত্রী ও পরিবারের মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল হন। তাদের প্রতি অবিচার করবেন না। রাজনীতির মূলমন্ত্র জনগণকে ভালোবাসা। সফলতা একজনের জন্য আসে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলতা আসে। শীতলক্ষ্যা নদীর উপর শহীদ ময়েজউদ্দিন সেতু নির্মাণের ফলে কালীগঞ্জ উপজেলা আধুনিক উপজেলার পথ প্রশস্ত হয়েছে। ১৯৯৬ সালে সংরক্ষিত মহিলা এমপি হয়ে নরসিংদী ও গাজীপুর জেলার জনগণের জন্য কাজ করি। ২২ বছর রাজনীতির পথচলা। এ যাবৎ মেহের আফরোজ চুমকির হাত দিয়ে কারো ক্ষতি হয়নি, কখনো হবে তা বিশ^াস রাখতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ভুলভ্রান্তি থাকতে পারে। তাই জনগণের সাথে যদি খারাপ আচরণ করে থাকেন তবে তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন। আমার যদি কোন ভুলভ্রান্তি থাকে তবে আমিও জনগণের কাছে গিয়ে ক্ষমা চাইবো।
রাষ্ট্র পরিচালনায় সরকারের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে ৫০টি মন্ত্রণালয়ের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শীর্ষ দ্বিতীয় স্থান অর্জন করায় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপিকে আজ শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপজেলা পরিষদের শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে প্রতিমন্ত্রীর গণ সংবর্ধণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, যুগ্ম সম্পাদক অ্যাড. আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ ও শরিফুল ইসলাম তোরন, যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, এবিএম তারিকুল ইসলাম ও আবু বকর চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, গাজীপুর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন , সাধারণ সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ভূইয়া, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি মো. তানভীর মোল্লা প্রমুখ।