বাংলাভূমি ডেস্ক ॥
তিন সিটি নির্বাচনই প্রমাণ করে ক্ষমতাসীনদের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না, বলছে বিএনপি। সরকার ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগনের ভোটে জয়ী হতে পারবেনা জেনেই পুলিশ ও কমিশনকে ব্যবহার করেছে সরকার।
সকালে, নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় রাজশাহী ও বরিশালে সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। পাশাপাশি ভোট কারচুপির প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। সূত্র: বৈশাখী TV

