সড়ক দুঘর্টনা রোধে নাগরিক সমাবেশের ২১ দফা দাবি

প্রকাশিত: August 3, 2018 | সময়: 1:04 pm

স্টাফ রিপোর্টার ॥
সড়ক দুর্ঘটনা বন্ধে নাগরিক সমাবেশের পক্ষে দেশের ৩২টি সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের পক্ষে সরকারের নিকট ২১ দফা দাবি জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশের পক্ষে এ দাবি জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক শরীফ জামিল।

২১ দফা দাবিগুলো মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা এবং ক্ষতিপূরণ দিতে হবে, দুঘর্টনার জন্য দায়ীদের কঠোর শাস্তি প্রদান, সরকারের দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বশীল আচরণ করা, উস্কানিমূলক বক্তব্য প্রদাণকারীদের সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি দেওয়া, গাড়ি চালকদের ট্রিপ দেওয়ার পরিবর্তে মাসিক বেতনে নিয়োগের ব্যবস্থা চালু করা, শিক্ষার্থীদের নিয়মিত নিরাপদে যাতায়াতের জন্য প্রতিটি কমিউনিটিতে সমমানের শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করা-যাতে প্রতিদিন তাদের প্রধান সড়ক পার হতে না হয়, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ সংশোধন ও বাস্তবায়ন করা ।

নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রীণ ভয়েজ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ, সিডিপি, প্রভাতী সমাজ উন্নয়ন সংস্থা, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন প্রভৃতি।

সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, বাপার সাবেক সভাপতি বজলুল হক প্রমুখ।