কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় আজ শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাজাসহ সরোয়ার নামে একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ওই এলাকায় বসবাসকারী সরোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। স্থানীয়রা বার বার সরোয়ারকে মাদক বিক্রি থেকে সরে আসার জন্য চাপ দিলেও সরোয়ার কারো কথা তোয়াক্কা করেনি। অবশেষে স্থানীয়রা পুলিশের কাছে বিষয়টি জানালে কালিয়াকৈর থানা পুলিশের এসআই জাফর এলাকাস্থ ডং বাং ডং নামক কারখানার গেইট সংলগ্ন মার্কেটে অভিযান চালিয়ে দুই কেজি গাজাসহ সরোয়ারকে গ্রেফতার করে।

