কাপাসিয়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: August 18, 2018 | সময়: 8:37 pm

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় আজ শনিবার দুপুরে হাসপাতাল সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের আয়োজনে মাসিক ব্যবস্থাপনা কমিটির সভা ও হাসপাতালের স্টাফদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক, মোহম্মদ আব্দুর রহিম, আওয়ামীলীগ নেতা হালিম খোকন, ডাঃ আবু হাসনাত মোস্তফা জামাল, রোকসানা পারভীন, নাজমা সুলতানা, আশরাফ হোসেন খান, বায়জিদ মোল্লা প্রমুখ।
সভায় হাসপাতালের জনবল সংকট, কমিউনিটি ক্লিনিক, পরিস্কার পরিচ্ছন্নতা, রোগীর সেবা পরিসংখ্যান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠান শেষে হাসপাতালের স্টাফদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।