স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার রাওনাট পেশাজীবি কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ আগস্ট সন্ধ্যায় সংগঠনের সভাপতি মোঃ জসিম উদ্দিন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জয়নাল আবেদীন মোল্লা, উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান আকন্দ, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি মোঃ আজিজুর রহমান।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আকন্দের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক বাংলাভ‚মি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান এম. এ গাফ্ফার, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শেখ শফিউদ্দিন জিন্নাহ্, দুর্গাপুর ইউপি সদস্য এলেম সরকার, রাওনাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম, ধলাদিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আব্দুল হান্নান, অবসরপ্রাপ্ত ব্যাংকার মোঃ তাজউদ্দীন আহমেদ, জালাল উদ্দিন মাস্টার, আমান উল্লাহ আকন্দ, তোফাজ্জল হোসেন, কবি আহসান মোল্লা, ঢাকা বিভাগের রেলওয়ের বুকিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ অর রকিব, মোবারক হোসেন আকন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের মধ্যে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

