কাপাসিয়ায় শোকাবহ আগস্টের আওয়ামীলীগের আলোচনা সভা

প্রকাশিত: August 26, 2018 | সময়: 7:37 pm

মাসুদ পারভেজ চৌধুরী
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় আজ রবিবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে তরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

তরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আয়ুবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিদ্দিকীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন বাবুল, জেলা ছাত্রলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড. মাজহারুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, যুবলীগ সভাপতি মাহাবুব উদ্দিন আহম্মেদ সেলিম, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক ও কাপাসিয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, ছাত্রলীগ সভাপতি আ. কাইয়ুম ভূইয়া, সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকত প্রমুখ।