এসবিআইয়ের ২০৭ বছরের ইতিহাসে প্রথম নারী চেয়ারপারসন

প্রকাশিত: October 8, 2013 | সময়: 3:10 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের স্টেট ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মতো নারী চেয়ারপারসন হয়েছেন অরুন্ধতী ভট্টাচার্য্য। এসবিআইয়ের ২০৭ বছরের ইতিহাসে প্রথম কোনো নারী এই পদে নিযুক্ত হলেন।

সোমবার এক বিবৃতিতে নতুন চেয়ারপারসনের নাম ঘোষণা করে ভারতের বৃহত্তম ব্যাংক। গত ৩০ সেপ্টেম্বর অবসর নেন প্রতীপ চৌধুরী। তার স্থলাভিষিক্ত হলেন অরুন্ধতী ভট্টাচার্য্য।

১৯৭৭ সালে প্রবেশনারি অফিসার হিসেবে তিনি স্টেট ব্যাংকে যোগ দেন। এরপর তিনি দেশের বৃহত্তম ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ব্যাংকের শীর্ষ পদে উঠে আসার ঠিক আগে ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য্য।

নিয়োগ পেয়ে অরুন্ধতী ভট্টাচার্য্য জানিয়েছেন, তিনি দারুণ খুশি। তার ওপর এখন অনেক দায়িত্ব। ব্যাংককে আরও আগে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার লক্ষ্য বলে জানালেন তিনি।