বাইজিদ আহাম্মেদ
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশে জনশক্তির দক্ষতার অভাবে আমাদের দেশের লোকজন বিশ্বের বিভিন্ন দেশে মানবেতর জীবন যাপন করছে। দেশে ১৭ কোটি জনসংখ্যা থাকলেও সেই তুলনায় দেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন। সেক্ষেত্রে সরকার দক্ষ জনশক্তি তৈরি করার কাজ করে যাচ্ছে।
আজ বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সংস্থা কোইকার আর্থিক ও কারিগরি সহায়তায় পলাশের ঘোড়াশাল সারকারখানায় শিল্প মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ কর্পোরেশন এর আওতায় পরিচালিত ট্রেনিং ইন্সষ্টিটিউট ফর কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ (টিআইসিআই) এর আধুনিকায়ন ও শক্তিশালী করণ প্রকল্পটি উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
ঘোড়াশাল ইউরিয়া সারকারখানায় ট্রেনিং ইনষ্টিটিউট ফর কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ সম্মেলন কক্ষে বিসিআইসির চেয়ারম্যান শাহ মোঃ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, দক্ষিণ কোরিয়ার রাষ্টদূত হু কাং ইল, দক্ষিণ কোরিয়ার রাষ্টদূত হু কাং ইল, শিল্প সচিব মোঃ আব্দুল হালিম, কোইকার কান্ট্রি ডিরেক্টর জো হায়ুন গুউ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ, টিআইসিআই এর নির্বাহী পরিচালক অমল কান্তি বড়–য়া, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

