কাপাসিয়ায় জিপিএ ৫ প্রাপ্তছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: August 29, 2018 | সময়: 8:07 pm

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় দুপুরে উপজেলার চরদুর্লভ খান আব্দুল হাই সরকার উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ধ্রুভ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে বারিষাব ইউনিয়নের ৩টি বিদ্যালয় থেকে ২০১৮ সালের এসএসসি ও জেএসসি থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৩০ জন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, ক্রেষ্ট ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ বুধবার চরদুর্লভ খান আব্দুল হাই সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান কামাল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাকছুদুল ইসলাম।
বক্তব্য রাখেন মোঃ কফিল উদ্দিন, রমিজউদ্দিন মাষ্টার, বজলুর রহমান চানমিয়া, শিব্বির আহম্মেদ, আক্তারউদ্দিন পালোয়ান প্রমুখ। বিদ্যালয়গুলো হলো- চরদুর্লভ খান আব্দুল হাই সরকার উচ্চ বিদ্যালয়, কির্ত্তুনীয়া ইছব আলি ভুইয়া উচ্চ বিদ্যালয় ও লোহাদী উচ্চ বিদ্যালয়।