বাইজিদ আহাম্মেদ
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে মৌসুমী প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে মৌসুমী প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা ইউডিএফ শেখ হালিমা ফারহানা মিতু প্রমূখ। মৌসুমী প্রতিযোগিতায় উপজেলার ২০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী নাচ, গান, কবিতা আবৃত্তি ও চিত্রাংকনে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

