আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘সন্ত্রাসীদের দমন করাই ইদলিবে অভিযান চালানোর পেছনে আমাদের মূল উদ্দেশ্য। প্রদেশটিতে অভিযান চালানোর সময় সাধারণ নাগরিকের ক্ষয়-ক্ষতির পরিমাণ কম থাকে এ বিষয়ে যতটুকু সম্ভব চেষ্টা চালানো হচ্ছে।’ এসময় তিনি বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বলেও অভিহিত করেন। বুধবার দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরানিয়ান ব্রডকাস্টিং ‘আইআরইবি’তে দেয়া এক বক্তব্যে এসব জানান তিনি।
সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়ে আসছে ইরান ও রাশিয়া। এদিকে, রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিকে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, দেশটির সামরিক বাহিনীকে আসাদ সরকারকে সাহায্যের জন্য পাঠানো হবে।
এদিকে, ডয়েচাভেলে তার এক প্রতিবেদনে জানিয়েছে, ‘সিরিয়ার ভূখ-ের অনেকটা অংশই প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে৷ বিদ্রোহীদের দখলে রয়ে গেছে মূলত ইদলিব প্রদেশ৷ অন্যান্য জায়গা বিতাড়িত বিদ্রোহী ও নিরীহ মানুষও সেখানে আশ্রয় নিয়েছে৷ ইদলিবের পতন ঘটলে সিরিয়ায় আসাদের কর্তৃত্ব জোরদার হবে বলে ধরে নেওয়া হচ্ছে।’ মিডলইস্ট মনিটর, ডয়েচাভেলে

