হজ্ব ফ্লাইট সমাপ্ত, প্রতারিত ১৮৫ হজ্বযাত্রীর বিক্ষোভ

প্রকাশিত: October 9, 2013 | সময়: 3:05 pm

স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরবে এবছর আগামী ১৪ অক্টোবর থেকে পবিত্র হজ্ব শুরু হতে যাচ্ছে। এবছর বাংলাদেশ থেকে ৮৯ হাজার ১৮৭ জন হাজী হজ্ব পালন করার জন্য সৌদি আরব গেছেন। বাংলাদেশ বিমানের শেষ হজ্বফ্লাইটটি গতকাল মক্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। সৌদি এয়ারলাইন্সের শেষ ফ্লাইটটি বৃহস্পতিবার ভোরে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এবছর হজ্ব করতে গিয়ে সৌদি আরবে ৩৫জন বাংলাদেশী হাজী ইন্তেকাল করেছেন। তবে এজেন্সিগুলোর প্রতারনার কারনে ১৮৫জন হাজী হজ্বে যেতে পারেননি। এসব প্রতারিত হজ্বযাত্রীরা বুধবার এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন। জানা গেছে, প্রাইভেজ এজেন্সিগুলো হজ্বযাত্রীদের কাছ থেকে আগেভাগেই টাকা নিলেও সঠিক সময়ে ভিসা করতে পারেনি। এজন্য এসব হজ্বযাত্রী নিয়ত করে এহরাম বেধেও হজ্ব পালন করতে ব্যর্থ হয়েছেন।
হজ্ব শেষে ফিরতি হজ্ব ফ্লাইট শুরু হবে ১৯ অক্টোবর থেকে।