স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেট দলকে ‘হুমকি’দিয়ে ব্যাট দিয়েই শাসন করছেন নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান শেন উইলিয়ামসন।
জানিয়েছিলেন, আগের দুঃস্বপ্ন ভুলতে এবার নতুন চেহারায় বাংলাদেশের সামনে ধরা দিতে চায় ব্লাক ক্যাপসরা। আর তাতে তিনিই থাকতে চান মূল কুশিলবে ভূমিকায়। কথা রেখেছেন এই ‘কিউই’। বাংলাদেশ সফরের প্রথম টেস্টেই ক্যারিয়ারের চতুর্থ শতক তুলে নিয়েছেন তিনি।
বুধবার বিকেলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরিটি স্পর্শ করেন উইলিয়ামসন। আবদুর রাজ্জাককে অফ ড্রাইফে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেন তিনি। ১৭৫ বলে ১২টি চারে তার শতকের ইনিংসটি সাজান উইলিয়ামসন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ২৪৮ রান।

