কাপাসিয়ায় ৩ দিনব্যাপি উন্নয়ন মেলা উদ্বোধন

প্রকাশিত: October 4, 2018 | সময়: 7:07 pm

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরের শিল্পকলা একাডেমি সংলগ্ন মাঠে ”উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা উপজেলা চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিকেলে আলোচনা সভা, ও এক্রোভিট শো অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিতে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, যুবলীগ সভাপতি মাহ্বুব উদ্দীন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, ছাত্রলীগ সভাপতি আঃ কাইয়ূম ভূঁইয়া প্রমুখ। ৩২টি স্টলে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের নমুনা রয়েছে।