বাংলাভূমি ডেস্ক ॥
সংবাদকর্মীদের আপত্তি-উৎকণ্ঠা রেখেই বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের বিলে স্বাক্ষর করছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। সোমবার দুপুরে রাষ্ট্রপতি এ আইনে স্বাক্ষর করছেন।
১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। এর আগে বিলের ওপর আনীত সংশোধনী, জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
আইন প্রয়োগে কর্মকর্তাদের দায়মুক্তি দেয়ার বিধান বাতিলের জন্য আনা বিরোধী দলের সংশোধনী প্রস্তাব উপেক্ষা করেই ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে। আইনে বিনা ওয়ারেন্টে তল্লাশি ও গ্রেফতারের পাশাপাশি ক্ষতিকর তথ্য-উপাত্ত ব্লক বা অপসারণের বিধানও রাখা হয়েছে।

