স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।
গাজীপুর শহরের শিববাড়ীর মোড় থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান খান মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল আলমের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে জয়দেবপুর বাজার হয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক খন্দকার আপেল মাহমুদ, সহ সভাপতি জাকির হোসেন, রফিকুল ইসলাম, শিপলু বকশি, মোহিদুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, খোকন মৃধা, হাসান মাহামুদ টিপু, টিপু সুলতান সহ বিভিন্ন থানা ও পৌরসভা নেতাকর্মীরা।

