পলাশে ২০০ পিস ইয়াবাসহ এক মহিলা আটক

প্রকাশিত: October 23, 2018 | সময়: 6:19 pm

বাইজিদ আহাম্মেদ
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশ উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ পারুল বেগম (৩০) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আমতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় পারুল বেগমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত পারুল বেগম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুয়া গ্রামের আকবর হোসেনের স্ত্রী। সে টঙ্গী থানার ভূইয়া পাড়া নামক গ্রামে ভাড়া থেকে ইয়াবার ব্যবসা করতো। পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সৈয়দ মিজানুর ইসলাম ঘোড়াশাল পৌর এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। আটককৃত পারুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।