এম আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, জঙ্গী, মাদক ও সন্ত্রাস নির্মূলে আমরা কাজ করছি। অল্পদিনে গাজীপুর হাইওয়ে রাস্তায় ইজিবাইক, লেগুনা, অটোরিক্সা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করছি। জনসেবা দেওয়ার পরিবর্তে পুলিশি হয়রানির কঠোর সমালোচনা করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের ভালো কাজে উৎসাহিত করবেন এবং খারাপ কাজ বন্ধের সহযোগিতা করবেন।
আজ বৃহম্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তর কার্যালয়ে কনফারেন্স কক্ষে মিডিয়া সেন্টারের দায়িত্বে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রুহুল আমিন সরকার (ডিবি) কে নিযুক্ত করায় সাংবাদিকদের সাথে এক পরিচিতি সভায় তিনি এ সব কথা বলেন।
এ সময় জিএমপি সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রুহুল আমিন সরকার (ডিবি)’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-পলিশ কমিশনার কেএম আরিফুল হক ও মোহাম্মদ শরিফুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, সাধারণ সম্পাদক রাহিম সরকার, দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সজীব, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার শরিফ আহমেদ শামিম, বিডি নিউজ এর গাজীপুর প্রতিনিধি আবুল হোসেন, দৈনিক জনজণ্ঠে গাজীপুর প্রতিনিধি মোঃ মোস্তাফিজর রহমান টিটু, সাংবাদিক বেলাল হোসেন, সৈয়দ মোকছেদুল আলম লিটন, মোঃ মনিরুজ্জামান, মোঃ সামসুল হক ভূইয়া, আফজাল হোসেন প্রমুখ।
জিএমপি কমিশনার আরো বলেন, মানুষ সেবা নিতে এসে আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার না হয় সেজন্যে আমরা নির্ধারিত ফরমে জিডির কার্যক্রম চালু করেছি। গত মাসের ১৫ দিনে বিভিন্ন অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ২৩টি আবাসিক হোটেল বন্ধ করেছি। তিনি বলেন, তিনটি শর্তসাপেক্ষে আবাসিক হোটেল গুলো পূণরায় চালু করতে পারবেন। শর্ত: ১) আবাসিক হোটেলটি সম্পূর্ণভাবে সিসি ক্যামেরার আওয়াভূক্ত রাখতে হবে। ২) অভ্যর্থনা (চেকার) রুমে বডারদের ছবি তোলা ও জাতীয় পরিচয়পত্র/ পাসপোট/ ড্রাইভিং লাইসেন্স/ পেশাদারিত্বে আইডি কার্ড এর ফটোকপি সংরক্ষণ করতে হবে ও ৩) বডারদের তালিকা বা রেজিস্ট্রার খাতা প্রতিদিন রাত ১১টার মধ্যে সংশ্লিষ্ট থানায় নিয়ে অফিসারে স্বাক্ষর নিতে হবে।
তিনি বলেন, চলতি মাসে শারদীয় দুর্গোৎসরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্তোষজনক ভূমিকা রেখেছেন। জঙ্গী, মাদক ও সন্ত্রাস নির্মূলে আমরা গাজীপুর সিটি মধ্যে ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ শুরু করেছি।

