গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

প্রকাশিত: November 20, 2018 | সময়: 7:35 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় পিকআপচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপচালক হলেন সোহাগ (২৮)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার দক্ষিণপাড়া এলাকার আবুল কাশেমের পুত্র।
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, সকালে পিকআপে মুরগি বোঝাই করে ঢাকা গিয়েছিলেন সোহাগ। ঢাকা থেকে ফেরার পথে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের পেছনে তার পিকআপের ধাক্কা লাগে। এতে তার পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক সোহাগ মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
তিনি বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।