নেপালে বাস খাদে : নিহত ২৩

প্রকাশিত: December 23, 2018 | সময়: 12:02 pm

আন্তর্জাতিক ডেস্ক ॥
নেপালে শিক্ষা সফরের বাস খাদে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে।

শুক্রবার দাং জেলা থেকে ঘোরানি শহরে ফেরার পথে তুলসীপুরের কাছে পাহাড়ি রাস্তা থেকে বাসটি ৭০০ মিটার নিচে পড়ে যায়।

আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

হতাহতরা সবাই কৃষ্ণ সেন ইছুক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থী।

উদ্ভিদবিদ্যা বিষয়ক শিক্ষা সফরের অংশ হিসেবে তারা দাংয়ের একটি কৃষিখামার দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই বাসটি দুর্ঘটনায় পড়ে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহ বলেন, ‘সড়ক থেকে প্রায় ৭০০ মিটার নিচে পড়ে যায় বাসটি।