স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের জন্য সুখবর। ২৬ অক্টোবর শনিবার বাংলাদেশে যাত্রা করলো আরো একটি পূর্ণাঙ্গ টার্বোচার্জার সার্ভিস স্টেশন। পাওয়ার এবং অটোমেশন প্রযুক্তিতে বিশ্বসেরা সুইজারল্যাণ্ডভিত্তিক এবিবি টার্বো সিস্টেমসলিমিটেডের বাংলাদেশে এটি দ্বিতীয় র্সাভিস সেন্টার। গাজীপুরের টংগীতে এই সার্ভিস স্টেশনটি অয়্যারহাউস কাম অ্যাসেম্বলি ফ্লোরসমৃদ্ধ।
নতুন এই স্থাপনার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের এবিবি টার্বো সিস্টেম লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার(সার্ভিস) রলফসুইজার, এবিবি লিমিটিড বাংলাদেশের কার্ন্ট্রি ম্যানেজার ও ম্যানেজিং ডিরেক্টর রজনীশ ব্যর্ণাজি।
প্রকল্পের সাফল্য প্রত্যাশা করে রলফ সুইজার তার বক্তৃতায় বলেন, ৫০০ কেভিওয়াট থেকে ৮০ মেগাওয়াট ক্যাপাসিটির টু অথবা ফোর স্ট্রোক ডিজেল অথবা গ্যাস ইঞ্জিনের টার্বোচার্জিংয়ের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ কোম্পানি এবিবি। একজন গ্রাহক এবিবি থেকে এ ধরনের সেবা গ্রহণের মাধ্যমে ইঞ্জিনের বিশেষ ধরনের পাওয়ার আউটপুট ৩০০ শতাংশ বৃদ্ধি এবংজ্বালানি খরচ ১০ শতাংশ কমিয়ে আনতে পারবেন। পাশাপাশি, কার্বনসহ নানাবিধ গ্যাসদূষণের হাত থেকেও পরিবেশকে সুরক্ষা দিতে সক্ষম এবিবি’র টার্বো চার্জিং সল্যুশন।
কান্ট্রি ম্যানেজার ও ম্যানেজিং ডিরেক্টর রজনীশ ব্যার্ণাজি জানান, বাংলাদেশে বিদ্যুৎ খরচ কমিয়ে দেবে এবিবি’র টার্বোচার্জার। ২০০৭ সালে চট্টগ্রামে প্রথম সার্ভিস স্টেশন স্থাপন করেএবিবি। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবার গাজীপুরে এ ওয়ার্কশপের স্থাপনায় রয়েছে ফ্লোরস্পেস যেখানে পরবর্তীতে একটি ওয়ারহাউস গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এখানেএবিবির বিশ্বখ্যাত বিভিন্ন পণ্যের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ইন্ড্রাস্ট্রি ও বিল্ডিং সিস্টেমস অ্যাপ্ললিকেশনের নানাবিধ সেবা প্রদানের পরিকল্পনাও রয়েছে। এ ধরনের সেবা নেয়ার মাধ্যমেনিজেদের বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে সক্ষম হবেন গ্রাহকরা। পাশাপাশি, বৃহত্তর জনগোষ্ঠীর কাছে বিদ্যুৎ সেবা পৌঁছে দেবার সুযোগও তৈরি হবে সরকারের জন্য।

