স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আর আলোচনার সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্র্বতীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। বিএনপি চাইলে এখন অন্তর্র্বতীকালীন সরকারে অংশগ্রহণ করতে পারে।’
বুধবার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষকলীগের আয়োজনে কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বিএনপি প্রত্যাখ্যান করেছে। তত্ত্বাবধায়ক নিয়ে আর আলোচনার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক দাবি নিয়ে নয়, নিঃশর্ত আলোচনা করতে চাইলে আওয়ামী লীগ সব সময় প্রস্তত।’

