গাজীপুর পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রকাশিত: January 24, 2019 | সময়: 8:12 pm

এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক সন্ত্রাস ভূমি-দস্যু ও জঙ্গিবাদের বিরুদ্ধে মোকাবেলা করার দায়িত্ব নিতে হবে। জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগীতায় গ্রামপর্যায়ে মরণব্যধি মাদক মুক্ত করে আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করুন। প্রধানমন্ত্রীর মিশন-২১ ভিশন-৪১ বাস্তবায়নে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর পুলিশ লাইন প্রাঙ্গনে জেলার সার্বিক আইন শৃঙ্খলা জন নিরাপত্তা ও সামাজিক সচেতনতা মূলক কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ও ইউপি জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।
পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আঃ জলিল, বাড়ীয়া ইউপি চেয়ারম্যান আক্তার উজ্জামান শুকুর, ফুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান মো: এম এ গাফফার, সম্মানিত ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ও সংরক্ষিত মহিলা সদস্য শাজেদা সুলতানা, বাংলাভিশন চ্যানেলের গাজীপুর প্রতিনিধি মীর মো: ফারুক সহ ৩০ জন স্থানীয় জন প্রতিনিধি বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, সবাই মিলে যার যার পরিবার থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গ্রাম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে ভূমিকা রাখতে হবে। তিনি প্রতিটি গ্রাম স্থানীয় ওয়ার্ড থেকে ১৫জন ও মিল কারখানা থেকে ১৫জন যুবককে নিয়ে প্রতিটি ওয়ার্ডের ফুটবল টুর্ণামেন্ট দল গঠন করার তাগিদ দেন। এই দল খেলা-ধূলায় মনোনিবেশ হলে মাদক সন্ত্রাস জঙ্গীবাদ থেকে দূরে থাকবে। আমরা ভূমি দস্যু, জমি জবর দখল, জুট ব্যবসা বিরোধ থেকে আইন শৃঙ্খলার অবনতি ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।