Skip to content

সেনবাগে শ্রমিক লীগ নেতার লাশ উদ্ধার”

জেলা প্রতিনিধি, নোয়াখালী ॥ নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রাম থেকে ফেনীর জেলার দাগনভূইয়া উপজেলার শ্রমিক লীগ নেতা আজিজুল হক সাইফুলের (২৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে রাজারামপুর গ্রামের সোলেমান মিয়ার নতুন বাড়ীর সামনের সড়কের পাশ থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।

সেনবাগ থেকে সাইফুলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল জানান, সাইফুল দাগনভূইয়ার ইয়াকুবপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের সোলেমান মিয়ার নতুন বাড়ীর সামনের সড়কের পাশে কলা গাছের আঁশ দিয়ে পিছন থেকে হাতবাঁধা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে নিহতের লাম উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে শ্বাসরোধে হত্যার পর ওই স্থানে তাকে ফেলে গেছে হত্যাকারীরা।

লাশ উদ্ধারের সময় সাইফুলের গায়ে পাঞ্জাবি ও পায়জামা ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫